কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদে মিলাদুন্নবী উদযাপন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবার কদমতলী মোড়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কসবা পৌর শহরের কদমতলী মোড়সহ কয়েকটি স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশনে জুলুস কসবা শহরে প্রবেশ করলে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এতে বাধা দেওয়া হয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

পুলিশ সুপার মো. জাবেদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ তিনটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে।