কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রমজানে দুবাই’র সরকারি চাকরিজীবীদের শনি-রোববার ছুটি

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৮, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

আসন্ন রমজান মাসে সরকারি চাকরিজীবীদের নতুন কর্মঘণ্টা ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম অঙ্গরাজ্য (আমিরাত) দুবাই।

দুবাই সরকারের জনসম্পদ বিভাগ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রমজান মাসে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত অফিস করবেন। শুক্রবার এই কর্মঘণ্টা হবে ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

শনি ও রোববার ছুটি ভোগ করবেন তারা।

বিজ্ঞপ্তিতে জনসম্পদ মন্ত্রণালয় আরও জানিয়েছে, যদি কোনো সরকারি দপ্তর চায়, তাহলে কর্মকর্তা-কর্মচারীদের জন্য রমজান মাসে হোম অফিসের নির্দেশনাও জারি করতে পারে, তবে পরিষেবা খাতের দপ্তরগুলোতে এই নিয়ম বা সুবিধা প্রজোয্য হবে না।

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান একটি বিশেষ পবিত্র মাস। ধর্মনিষ্ঠ মুসলিমরা রমজানের গোটা মাসজুড়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার, ধূমপান ও যৌনতা থেকে বিরত থাকেন।

আরবি চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, চলতি বছর ১১ কিংবা ১২ মার্চ থেকে শুরু হবে রমজান মাস।

সূত্র : খালিজ টাইমস