কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চলতি মাসেই হচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৪, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

চলতি মাসেই হচ্ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আগামী ২৫ মার্চ চন্দ্রগ্রহণ শুরু হবে। ওইদিন সকাল ১০টা ২৩ মিনিটে শুরু হয়ে চন্দ্রগ্রহণ চলবে বিকেল ৩টা ২ মিনিট পর্যন্ত। চন্দ্রগ্রহণটি দেখা যেতে পারে বাংলাদেশ থেকেও।

মার্চের পূর্ণিমা তিথির মধ্যেই পড়ছে চন্দ্রগ্রহণ। অন্যদিকে, দোল পূর্ণিমায় এই চন্দ্রগ্রহণ পড়া নিয়ে অনেকেই শাস্ত্রমত সম্পর্কে উদ্বিগ্ন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ২৫ মার্চ চন্দ্রগ্রহণটি খালি চোখে দেখা যাবে না। আমেরিকা, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন এবং অন্যান্য স্থান থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

প্রসঙ্গত, নিজের কক্ষপথে চলার সময় যখন চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় সূর্যের সঙ্গে অবস্থান করে, তখন সূর্য আর চাঁদের মাঝে চলে আসে পৃথিবী। এর ফলে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে। মহাজাগতিক ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়।