কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রমজান মাসে আমরা কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করবো : মন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৪, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান বলেছেন, রমজান মাসে আমরা কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করবো। এবার ডিসিরা তাদের সব সামর্থ্য নিয়ে বাজার নিয়ন্ত্রণে একমত হয়েছেন।

সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে খাদ্য ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রশাকদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ উপস্থিত ছিলেন।

আবদুর রহমান বলেন, আসন্ন রমজানে আমাদের মূল লক্ষ্য থাকবে যাতে মানুষ স্বস্তিতে পণ্য কিনে খেতে পারে। আমরা ব্যবসায়ীদের আহ্বান করছি, আপনারা মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।

তিনি বলেন, এ সম্মেলনে ডিসিরা এ বিষয়ে একমত হয়েছেন। তারা কোনো অবস্থাতেই বাজার অস্থিতিশীল হতে দেবেন না। খাদ্য নিয়ে কারসাজি রোধ করবেন।

আবদুর রহমান বলেন, আমাদের আইন করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নৈতিক জায়গায় ঠিক থাকতে হবে। সামাজিক ক্যাম্পেইন করতে হবে, পবিত্র মাসে কারসাজি করে দাম বাড়ানো দুঃখজনক৷