কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩২ অবৈধ অভিবাসী গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ। মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকায় নির্মাণাধীন টেরেসা হাউসে অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেফতার করা হয়।

বুধবার দিবাগত রাত ১১টা থেকে শুরু হওয়া অভিযান চলে রাত ৩টা পর্যন্ত। অভিযানে ২৪ থেকে ৭০ বছর বয়সী ২৩২ বিদেশী নাগরিককে বিভিন্ন অভিবাসন অপরাধে গ্রেফতার করার আগে মোট ৩৫৬ জন বিদেশীর কাগজপত্র পরীক্ষা করা হয়।

পুত্রজায়া ইমিগ্রেশন, মেলাকা এবং নেগেরি সেম্বিলান, জাতীয় নিবন্ধন বিভাগ ও সিভিল ডিফেন্স ফোর্সের সমন্বয়ে ১৬০ জন কর্মকর্তা এবং সদস্যদের অংশগ্রহণে চালানো হয় অভিযান।

বৃহস্পতিবার সকালে মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে ৮২ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১২ জন নারী, ১৩৪ জন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং তিনজন মিয়ানমারের পুরুষ রয়েছে। অভিযানের সময় অবৈধ অভিবাসীরা ড্রেনে লুকিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। গ্রেফতারদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।