কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

পদত্যাগ করেছেন ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ স্তায়েহ। সোমবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই নিশ্চিত করেছেন এ তথ্য। সংবাদ সম্মেলনে মোহাম্মদ স্তায়েহ বলেন, ‘আমি প্রেসিডেন্ট (মাহমুদ আব্বাস) বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং পশ্চিম তীর-জেরুজালেমে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে আমি এ পদক্ষেপ নিয়েছি।’