কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে মডেলকে গুলি করে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৩, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ভারতের পাঞ্জাবে সাবেক এক মডেলকে গুলি করে হত্যা করেছেন পাঁচ দুর্বৃত্ত। হত্যার এক সপ্তাহ পর তার মরদেহ পাশের রাজ্য হরিয়ানার একটি খাল থেকে উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

নিহত ওই মডেলের নাম দিব্যা পাহুজা। তার বয়স ২৭ বছর।

পুলিশ বলছে, গত ২ জানুয়ারি দিব্যাকে পাঞ্জাবের গুরগাঁওয়ের একটি হোটেলে নিয়ে যান পাঁচ ব্যক্তি। এরপর সেখানে তাকে মাথায় গুলি করে হত্যা করেন তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হত্যার পর একটি গাড়িতে করে তার লাশ নিয়ে যাওয়া হয়। এরপর সেটি পাঞ্জাবের ভাকরা খালে ফেলে দেওয়া হলে পানিতে ভেসে ভেসে প্রতিবেশী হরিয়ানা রাজ্যে চলে যায়।

হরিয়ানার তোহনা থেকে গুরুগ্রাম পুলিশের একটি দল দিব্যার মরদেহ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ছবি পাঠানো হলে বিষয়টি নিশ্চিত করে দিব্যার পরিবার। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতীয় পুলিশ বলছে, হোটেল মালিককে অশ্লীল ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে দিব্যাকে হত্যা করা হয়েছে। তৎকালীন প্রেমিক ও গুরুগ্রামের গ্যাংস্টার সন্দীপ গাদোলির ভুয়া এনকাউন্টারে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সাল থেকে কারাগারে ছিলেন দিব্যা। তবে গত বছরের জুনে তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন।