কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিতে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিরা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১০, ২০২৪ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার জন্য জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করছেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করছেন তারা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে ভিড় করে আছেন নেতাকর্মীরা। মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

গতকাল নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে।

সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথ গ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হবেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রোববার সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করেছে। নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।