কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউষ,চৌব্বাস, সাজঘর গ্রাম সম্মিলিত ” শতদল ক্লাব” ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়।
সোমবার বিকেলে শতদল ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শতদল ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অন্যান্য সদস্য ও ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ক্লাবের উপদেষ্টা মন্ডলী ও সদস্যরা বলেন, আমাদের শতদল ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। “শতদল ক্লাবের” মূল উদ্দেশ্য হচ্ছে, এলাকার অসহায় মানুষের সাহায্য করা, গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা,শীতকালে শীতবস্ত্র প্রদান করা,এবং আমরা প্রতিবছর অভিজ্ঞ ডাক্তার দ্বারা ২৫০ থেকে ৩০০ জনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করি যাতে করে এলাকার অসহায় মানুষ সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারে। আমাদের ক্লাব দ্বারা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকবে।












