কুমিল্লামঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর  শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক
CUMILLA PRESS
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক 
নিখোঁজের ৫ দিন পর ঝোপ থেকে মিনাজ আক্তার (৭)  নামে  শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । কুমিল্লা বরুড়া উপজেলার  চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের কাত্তিয়ার পাড় শহীদ মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে ।  
 বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে খালের পাড়  ঝোঁপের মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা ।
  বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানা পুলিশের উপ পরিদর্শক  ( এস আই) বিশ্বজিৎ পাল ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মিনাজ আক্তার  চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামের ফজলুর রহামনের মেয়ে। বাবা মার বিচ্ছেদের পর মা  সুফিয়া বেগমের সাথে নানার বাড়ি বরুড়ায় থাকতো মিনাজ।
 গত শনিবার থেকে সে নিখোঁজ  হয় । বিভিন্ন স্থানে খোঁজখুঁজি করেও তাকে পাওয়া যায়নি । বুধবার সকালে তার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশকে খবর দেয়া হয় স্থানীয়রা।
বরুড়া থানার উপ পরিদর্শক  ( এস আই) বিশ্বজিৎ পাল জানান, বেলা ১১ টায় খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আইনী প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে ।
ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে ।  ৫দিন আগে নিখোঁজ হলেও এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডাইরী করা হয়নি।