কুমিল্লাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৫ লাখ ডোজ হামের টিকাসহ ১০ ধরনের ভ্যাকসিন দেশে পৌঁছেছে

প্রতিবেদক
Cumilla Press
মে ৬, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ১৫ লাখ ডোজ হামের টিকাসহ ১০ ধরনের ভ্যাকসিনের নতুন চালান এসে পৌঁছেছে। বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই চালান গ্রহণ করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিজে উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন। তিনি জানান, এই চালান চলমান টিকাদান কর্মসূচিতে সৃষ্ট ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও টিকার পাশাপাশি বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েডসহ মোট ১০ ধরনের টিকা এসেছে। সাম্প্রতিক জরুরি ক্যাম্পেইনের কারণে নিয়মিত মজুত কমে যাওয়ায় দ্রুত এই টিকা আনা হয়েছে।

মন্ত্রী জানান, মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকা সংগ্রহ করা সম্ভব হয়েছে, যা একটি উল্লেখযোগ্য অর্জন। তিনি আশা প্রকাশ করেন, সামনে আর টিকার কোনো সংকট থাকবে না।

এছাড়া আগামী ১০ মে’র মধ্যে আরও ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে বলে জানান তিনি, যা জাতীয় টিকাদান কর্মসূচিকে আরও শক্তিশালী করবে।