কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হামে প্রাণহানি বাড়ছেই, সিলেট-ময়মনসিংহে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
মে ১২, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে দুইজনই সিলেটের।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাব শুরুর পর থেকে শুধু সিলেট বিভাগেই মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮৯ জন।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে আরও ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেখানে এখন চিকিৎসা নিচ্ছেন ৯৬ জন হাম আক্রান্ত।

এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগেও রোগীর সংখ্যা বাড়ছে। অনেক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দেওয়ায় রোগীদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে, যা সংক্রমণ ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।