মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেই সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টায় সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি রওনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত।
দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখতে নিয়মিত আমদানির অংশ হিসেবেই এই চালান আনা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।












