কুমিল্লামঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে স্টেডিয়াম বানানোর পরিকল্পনা পাকিস্তানের

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২১, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রস্তাবটি বাস্তবায়ন হলে ভবিষ্যতে জেদ্দায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের সম্ভাবনাও তৈরি হবে।

এ বিষয়ে পিসিবির গভর্নিং বোর্ড প্রাথমিক অনুমোদন দিয়েছে। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনার বিভিন্ন দিক বিবেচনা করে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা হবে।

ক্রিকেটের প্রসার ঘটাতে সৌদি আরবকে নতুন বাজার হিসেবে দেখছে পিসিবি। একই সঙ্গে দেশটিও খেলাধুলার উন্নয়নে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।এই প্রেক্ষাপটে দুই পক্ষের মধ্যে সহযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে।

সাম্প্রতিক বোর্ড সভায় সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সঙ্গে এ বিষয়ে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ অনুমোদন করা হয়েছে।

সূত্র জানায়, স্টেডিয়াম নির্মাণের জন্য সৌদি আরবের বিভিন্ন সম্ভাব্য স্থান পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সফল হলে চুক্তি সম্পন্ন হবে, এরপর শুরু হবে প্রকল্পের আনুষ্ঠানিক কাজ।

.