কুমিল্লারবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৬, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ফসলের জমিতে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে আব্দুল হামিদ জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে।

ইউনিয়ন পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম শফি জানান, বৃষ্টির মধ্যেই মাঠে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।