সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা সাতটার পর প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে সিলেট শহরের ৩১ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) রাতে সিলেট মহানগর পুলিশিরে ফেসবুক পেইজ থেকে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুত্রুবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর থেকে চলা অভিযানে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে সরকার ঘোষিত নীতি অনুযায়ী, সিলেট নগরে জরুরী সেবা ছাড়া অন্য সবধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা সাতটার পর বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।
কিছু ব্যবসায়ী এই আইন অমান্য করে দোকান খোলা রাখছেন–এমন সংবাদের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৩১ জনকে আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।












