কুমিল্লাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

প্রতিবেদক
Cumilla Press
মে ৬, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। বুধবার (৬ মে) সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয় জানায়, স্পিকারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ শেষে তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

নির্বাচন প্রক্রিয়ায় শুরুতে বিলম্বে মনোনয়নপত্র জমা দেওয়ায় তা গ্রহণ করেনি নির্বাচন কমিশন। পরে উচ্চ আদালতের নির্দেশে তার মনোনয়ন বৈধতা পায় এবং গেজেট প্রকাশের মাধ্যমে তিনি নির্বাচিত হন।

এর আগে গত ৩ মে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ নেন। মোট ৫০টি আসনের মধ্যে বিভিন্ন জোটের মধ্যে আসন বণ্টন হয়, যেখানে জামায়াত জোট পায় ১৩টি আসন।