কুমিল্লাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাপলা চত্বর মামলায় রাজসাক্ষী হতে আগ্রহী সাবেক ডিআইজি জলিল

প্রতিবেদক
Cumilla Press
মে ৬, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। এ বিষয়ে তার জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

বুধবার (৬ মে) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তার পক্ষে আইনজীবী শুনানি করেন।

মামলার নথি অনুযায়ী, ঘটনার মণ্ডল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। চলতি বছরের ৩০ মার্চ তাকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত সহিংসতার ঘটনায় গত বছর ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যেখানে জলিল মণ্ডল অন্যতম আসামি।

পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা অতীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।