কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাড়িকতলা বাজারে ভয়াবহ আগুন: পুড়ে ছাই ১৪ দোকান, কোটি টাকার ক্ষতি

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় আতঙ্ক।

স্থানীয়রা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, একটি চায়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

অগ্নিকাণ্ডে ফার্মেসি, মুদি দোকান, ডেকোরেটর, চায়ের দোকান ও চটপটির দোকানসহ ১৪টি প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।