কুমিল্লারবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে দাফনের ১৪ মাস পর কৃষকদল নেতার লাশ উত্তোলন

প্রতিবেদক
Cumilla Press
মে ৩, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর শাহাদাত হোসেন পরাশ নামে এক কৃষকদল নেতার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে রোববার বেলা ১১টার দিকে পৌরসভার তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

প্রশাসন ও চিকিৎসক উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পুনরায় দাফন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ২০২৫ সালের ৭ মার্চ চট্টগ্রামের মীরসরাই এলাকায় পরাশের মৃত্যু হয় এবং ময়নাতদন্ত ছাড়াই পরদিন তাকে দাফন করা হয়। পরে তার স্ত্রী শেফালি বেগম শেপু হত্যার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করলে আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।

পরিবারের অভিযোগ, বিপুল পরিমাণ টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।