কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোববার শুরু ‘পুলিশ সপ্তাহ’, পদক-ব্যাজ পাচ্ছেন ৪৪৮ সদস্য

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোববার (১০ মে) শুরু হচ্ছে ‘পুলিশ সপ্তাহ’। বার্ষিক প্যারেডের মাধ্যমে উদ্বোধন হবে এই কর্মসূচির, যা চলবে আগামী ১৩ মে পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। একই দিনে সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে। এ বছর এসব পদকের জন্য ১০৭ জন সদস্য মনোনীত হয়েছেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এবারের পুলিশ সপ্তাহে মোট ৪৪৮ জন সদস্য বিভিন্ন ক্যাটাগরিতে পদক ও আইজিপি ব্যাজ পাচ্ছেন। এর মধ্যে গত এক বছরে বিশেষ অবদানের জন্য ৩৪১ জনকে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ প্রদান করা হবে।

অনুষ্ঠানসূচিতে রয়েছে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলন, বিভিন্ন মন্ত্রীর সঙ্গে মতবিনিময়, অপরাধবিষয়ক বৈঠকসহ নানা আয়োজন। পাশাপাশি পুলিশের উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে একাধিক দাবি উত্থাপনের প্রস্তুতিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।