কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোববার রাজশাহীর কয়েক এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর কিছু এলাকায় আগামীকাল রোববার (১০ মে) সকাল থেকে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশে গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে দেওয়ানপাড়া ফিডারের অধীনস্থ দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।