কুমিল্লাশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
মে ২, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ফারিয়া ও টুম্পা—উভয়েই স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী এবং গার্মেন্টস শ্রমিক পরিবারের সন্তান।

স্থানীয়দের ভাষ্য, বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে প্রথমে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অন্যজনও ডুবে যায়। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।