কুমিল্লাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রুপার দামে উল্লম্ফন, স্বর্ণেও নতুন রেকর্ড স্পর্শ

প্রতিবেদক
Cumilla Press
মে ৬, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন করে প্রতি ভরি রুপার দাম সর্বোচ্চ ১৭৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে, যা বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। এর আগে গত ২৮ এপ্রিল রুপার দাম কমানো হয়েছিল।

এদিকে রুপার পাশাপাশি স্বর্ণের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৭ বার এবং স্বর্ণের দাম ৬২ বার সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এতে বাজারে মূল্য ওঠানামার প্রবণতা অব্যাহত রয়েছে।