রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান জানিয়েছেন, সংস্থাটি জুলাই মাসের মাঝামাঝি থেকে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে।
ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার তথ্যমতে এটি জানা গেছে।
বুশেহরে দুটি নতুন ইউনিট নির্মাণ করছে রোসাটম, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর সেখানকার শত শত কর্মীকে সরিয়ে নিয়েছিল রাশিয়া।
ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পারমাণবিক সংস্থাটির আশেপাশে একাধিক আক্রমণ করা হয় বলে অভিযোগ আছে।
এপ্রিলে এই কেন্দ্রটি থেকে রোসাটমের প্রায় ২০০ কর্মীকে সরিয়ে নেয়া হয়।
সূত্র: আল জাজিরা












