দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর। রোববার (১০ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় ১৭টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
সতর্কতার আওতায় থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, যার প্রভাবে দেশের সব বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, আগামী কয়েকদিন ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।