কুমিল্লারবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মে মাসজুড়ে ঝড়-বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা; কালবৈশাখীর দাপট বাড়তে পারে

প্রতিবেদক
Cumilla Press
মে ৩, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!


দেশজুড়ে টানা বৃষ্টির প্রবণতার মধ্যেই মে মাসে আবহাওয়ার বৈচিত্র্যপূর্ণ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত বজায় থাকতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

তাপমাত্রার ক্ষেত্রেও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। তবে এ মাসে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে।

এদিকে, দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ থাকলেও ভারী বৃষ্টির কারণে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।