ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। সোমবার (৪ মে) ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কে উল্টে পড়ে।
ঘটনায় ট্রাকচালক, হেলপার এবং অটোরিকশাচালক আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।












