কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখল আপিল বিভাগ

প্রতিবেদক
Cumilla Press
মে ১১, ২০২৬ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে হাইকোর্টে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষের হয়ে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

আইনজীবী সূত্রে জানা গেছে, সুমনের বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর রাতে মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

উল্লেখ্য, মিরপুর থানায় দায়ের করা জুলাই মাসের হত্যা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে রুল জারি করেন। পরে সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখার সিদ্ধান্ত দেয়।