মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি বলেন, দলটি সবসময়ই শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্কে বিশ্বাসী।
তিনি আরও বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাসগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা প্রয়োজন।
সংসদে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, জনগণের অধিকার তুলে ধরতেই তাদের প্রতিনিধিরা সংসদে যান।












