কুমিল্লামঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন অবরোধ উপেক্ষা করে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২১, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন নৌবাহিনীর একাধিক ‘হুমকি’ ও অবরোধ প্রচেষ্টাকে উপেক্ষা করে ইরানি তেলবাহী জাহাজ ‘সিলি সিটি’ নিরাপদে দেশের জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

বরাতে জানানো হয়েছে, ইরানি নৌবাহিনীর নিরাপত্তা প্রহরায় জাহাজটি আরব সাগর অতিক্রম করে গত রাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঞ্চলিক জলসীমায় পৌঁছায় এবং বর্তমানে দক্ষিণাঞ্চলের একটি বন্দরে নোঙর করা রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের আইআরআইবি  জানায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একাধিক হুমকি সত্ত্বেও ইরানি ট্যাংকার ‘সিলি সিটি’ ইরানি নৌবাহিনীর পাহারায় নিরাপদে আরব সাগর অতিক্রম করে গত রাতে ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে।