কুমিল্লাশনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্য সংকটে পাকিস্তানের ভূমিকার প্রশংসা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৮, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ড. খলিলুর রহমান।

বৈঠকে উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং সংঘাত নিরসনে চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এ সময় পাকিস্তানের সক্রিয় ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে প্রধা