হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী একটি ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিভাগীয় রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, বুধবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ লাইনচ্যুত হয়। এতে একটি ওয়াগন পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। দুপুর পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে দুর্ঘটনার শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় কিছু লোক তেল লুটের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ চলছে এবং দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।


.
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।












