কুমিল্লাশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাছ ধরতে গিয়ে ভয়ংকর সত্যের মুখোমুখি, কাকতালীয়ভাবে মিলল বৃষ্টির মরদেহ

প্রতিবেদক
Cumilla Press
মে ২, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে নতুন মোড় নিয়েছে তদন্ত। সর্বশেষ উদ্ধার হয়েছে শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ, যা পুরো ঘটনাকে আরও রহস্যময় ও মর্মান্তিক করে তুলেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সেন্ট পিটার্সবার্গ উপকূলবর্তী এলাকায় মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি কাকতালীয়ভাবে একটি কালো ব্যাগে মরদেহটি দেখতে পান। পরে ডিএনএ ও দাঁতের রেকর্ডের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।

এর আগে একই ঘটনায় বৃষ্টির সহপাঠী জামিল লিমনের মরদেহও উদ্ধার করা হয়। তারা দুজনই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য গিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। নিখোঁজের ঘটনা দিয়ে শুরু হলেও তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সামনে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।