কুমিল্লাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলে হাইকোর্টের রুল জারি

প্রতিবেদক
Cumilla Press
মে ৬, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (৬ মে) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে একই বিষয়ে অন্য একটি বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেছিল।

মনিরা শারমিন দাবি করেন, সংশ্লিষ্ট আইনের কিছু ধারা রাজনৈতিক ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করছে এবং তা বাতিলের প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে নির্বাচন কমিশন, যা চ্যালেঞ্জ করেই তিনি আদালতের দ্বারস্থ হন।