কুমিল্লাসোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় মাদকসহ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৬, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. কামাল হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

গ্রেফতার মো. কামাল হোসেন ওই গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. শামীম।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার কামাল হোসেনের বসতঘরের পাশে খালের পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নেশা জাতীয় ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।