কুমিল্লাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাতাভোগীদের তালিকা পুনর্মূল্যায়নে কমিটি, যোগ্যদের অগ্রাধিকার

প্রতিবেদক
Cumilla Press
মে ৬, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সরকারি বিভিন্ন ভাতাভোগীর তালিকা পুনর্মূল্যায়নে কমিটি গঠনের কথা জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করেই ভাতা প্রদান নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, সরকারের লক্ষ্য কেবল বড় প্রকল্প নয়, বরং গ্রামীণ জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা দিয়ে অর্থনীতিতে সম্পৃক্ত করা।

এদিকে একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, জেলা পর্যায়ে মেলার জন্য খেলার মাঠ ব্যবহার বন্ধ করা হবে। পাশাপাশি স্টেডিয়ামগুলো সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।