কুমিল্লাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বোরো মৌসুমে ধান-চালের নতুন সংগ্রহমূল্য ঘোষণা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২২, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ:
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহমূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে।

সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, প্রতি কেজি ৩৬ টাকা দরে ৫ লাখ টন ধান এবং ৪৯ টাকা দরে ১২ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

এছাড়া ৪৮ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল ও ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধান সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে।

মন্ত্রী আরও জানান, সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির বিষয়ে আলোচনা চলছে। লক্ষ্যমাত্রা পূরণ না হলে বাকি গম উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে।