তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে সি. জোসেফ বিজয়-এর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর অভিনেত্রী তৃষা কৃষ্ণান-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃষা। মায়ের সঙ্গে অংশ নেওয়া এই অভিনেত্রী ঐতিহ্যবাহী সাজে নজর কাড়েন এবং অনুষ্ঠান শেষে নিজের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
তবে তার পোস্টের ক্যাপশন—‘ভালোবাসার ভাষা সবসময়ই জোরালো’—নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি হয়। অনেকেই এটিকে ব্যক্তিগত ইঙ্গিত হিসেবে দেখছেন, যদিও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
নির্বাচনে বিজয়ের দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং জোটের সমর্থনে সরকার গঠন করে। শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।
উল্লেখ্য, বিজয় ও তৃষা দীর্ঘদিন ধরে তামিল চলচ্চিত্রে জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ালেও এ বিষয়ে দু’জনেই নীরব রয়েছেন।














