কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রাতরাশের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। দুই পক্ষই সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথা তুলে ধরে ভবিষ্যতে এই সম্পর্ক আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষই দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।