কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচদিনজুড়ে দেশজুড়ে বৃষ্টির আভাস

প্রতিবেদক
Cumilla Press
মে ১১, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন দফায় দফায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর শ্রীলঙ্কা উপকূলসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের বেশিরভাগ বিভাগেই বিচ্ছিন্নভাবে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

মঙ্গলবার তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকলেও বুধবার থেকে আবারও বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না হলেও মাঝামাঝি সময়ে কিছুটা ওঠানামা করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।