কুমিল্লামঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের বেহাল সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
Cumilla Press
মে ৫, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!


পিরোজপুর জেলার নষ্ট ও বেহাল সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে অবহেলিত ও ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের আওতায় আনতে হবে। পিরোজপুরের মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

বৈঠকে কর্মকর্তারা চলমান প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন এবং অতীতে কিছু প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিষয়ও আলোচনায় আসে। এ সময় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।