কুমিল্লামঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বাসের ধাক্কায় খাদে পিকআপ, চালক নিহত

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৪, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় ডিমবোঝাই একটি পিকআপ সড়কের পাশে খাদে পড়ে গিয়ে চালক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন পিকআপের সহকারী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রাহুল ইসলাম বাদশা, তিনি শেরপুর জেলার গৌড়িপুর গ্রামের বাসিন্দা নুর ইসলামের ছেলে এবং পিকআপটির চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে শেরপুর থেকে ডিমবোঝাই পিকআপটি সাতক্ষীরার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে গড়মাটি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পিকআপটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত চালকের মরদেহ উদ্ধার করে এবং আহত হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট চালককে আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।