কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাঙ্গলকোটে প্রবাসীর বাড়িতে যুবদল নেতাকে নিয়ে বিতর্ক, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদক
Cumilla Press
মে ৮, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক প্রবাসীর বাড়িতে স্থানীয় এক রাজনৈতিক নেতাকে ঘিরে আপত্তিকর ঘটনার অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের তুগুরিয়া নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, গভীর রাতে এক যুবদল নেতা প্রবাসীর বাড়িতে প্রবেশ করলে পরিবারের সদস্যরা তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

প্রবাসীর স্ত্রীর দাবি, ওই নেতার সঙ্গে তার পূর্বপরিচয় ছিল এবং বিভিন্ন প্রলোভনের আশ্বাসে তিনি ওই রাতে ঘরে প্রবেশ করেন। অন্যদিকে পরিবারের সদস্যরা জানান, ঘটনাটি বুঝতে পেরে তারা তাকে আটকানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান।

ঘটনার পর প্রবাসী স্বামীর প্রতিক্রিয়াও সামাজিকভাবে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলেও জানা গেছে।

অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে তথ্য সংগ্রহে গেলে কিছু সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।