কুমিল্লাবুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাঙ্গলকোটে পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে পড়ে মো. আরাফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হেসাখাল পদুয়ারপাড় এলাকায় একটি মাদ্রাসার পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

আরাফ ওই মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী এবং হেসাখাল মধ্যমপাড়া ভূঁইয়া বাড়ির হাফেজ মোশারফ হোসেনের ছেলে।

আরাফের চাচা হোসেন মিয়া জানিয়েছে, আরাফ হেসাখাল পদুয়ারপাড় নূরানী মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিলো। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসার পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই। পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়নি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।