কুমিল্লামঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোর বোর্ডে বিশেষ চাহিদাসম্পন্ন ১৫৪ পরীক্ষার্থী, বাড়তি সময় ও সহায়ক সুবিধা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২১, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৫৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এসব পরীক্ষার্থীর জন্য বাড়তি সময় ও সহায়ক ব্যবস্থাসহ বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে বোর্ড কর্তৃপক্ষ।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের ভিত্তিতে এসব পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের অতিরিক্ত ৪৫ মিনিট সময় দেওয়া হচ্ছে। পাশাপাশি ২৪ জন পরীক্ষার্থীর জন্য শ্রুতি লেখক নিয়োগের অনুমতিও দেওয়া হয়েছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানিয়েছেন, বোর্ডের এই উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পরীক্ষায় স্বাচ্ছন্দ্যে অংশ নিতে পারছে। যশোর উপশহরের একটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানান, তাদের দুই শিক্ষার্থীর জন্য অতিরিক্ত সময় অনুমোদন দেওয়া হয়েছে। অন্য এক প্রতিষ্ঠানের শিক্ষকও একই ধরনের সুবিধা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, নিয়ম অনুযায়ী এসব শিক্ষার্থীকে ৪৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যাতে তারা কোনো চাপ ছাড়াই পরীক্ষা সম্পন্ন করতে পারে।