দক্ষিণ লেবাননের জাবশিত ও সারাফান্দ শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
সোমবার দেওয়া এ নির্দেশনায় বলা হয়, বাসিন্দাদের কমপক্ষে এক হাজার মিটার দূরে খোলা ও নিরাপদ স্থানে সরে যেতে হবে।
আইডিএফ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকাগুলোতে হিজবুল্লাহর উপস্থিতি বা সামরিক কার্যক্রম থাকার আশঙ্কা রয়েছে। ফলে এসব স্থানের আশপাশে অবস্থান করলে বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।












