কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূল কংগ্রেসের কারণেই মেসির তিক্ত অভিজ্ঞতা, দাবি আয়োজকের

প্রতিবেদক
Cumilla Press
মে ১১, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

কলকাতায় লিওনেল মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে অব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যর্থতার ঘটনায় তীব্র হতাশা প্রকাশ করেছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানায়, সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে মাত্র ২৫ মিনিট অবস্থানের পরই মেসি স্টেডিয়াম ত্যাগ করেন। দর্শক নিয়ন্ত্রণে ব্যর্থতা ও বিশৃঙ্খল ব্যবস্থাপনার অভিযোগে ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এক সাক্ষাৎকারে আয়োজক দত্ত বলেন, কলকাতার ফুটবলপ্রেমীদের জন্যই তিনি এই আয়োজন করেছিলেন, তবে রাজনৈতিক হস্তক্ষেপ ও ব্যক্তিগত প্রচারণার কারণে পুরো অনুষ্ঠান ব্যাহত হয়েছে। তার অভিযোগ, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় মেসির দল অনুষ্ঠান চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়।

তিনি আরও জানান, দীর্ঘদিনের অভিজ্ঞতায় এমন বিশৃঙ্খলা আগে দেখেননি। মাঠে অতিরিক্ত ভিড়, অনিয়ন্ত্রিত প্রবেশ এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং কিছুদিন কারাগারেও থাকতে হয় বলে দাবি করেন তিনি। দত্তের ভাষ্য অনুযায়ী, প্রশাসনের যথাযথ পদক্ষেপ না থাকায় একটি সম্ভাবনাময় আয়োজন শেষ পর্যন্ত বিতর্কে রূপ নেয়।