কুমিল্লাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিন বছরেও চালু হয়নি চৌবাড়ী হাসপাতাল, চুরি-অবহেলায় ক্ষতি কোটি টাকার

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২২, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ীতে নির্মিত ২০ শয্যার হাসপাতালটি তিন বছর পেরিয়েও চালু হয়নি। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি এখন অযত্ন-অবহেলায় পড়ে থেকে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।

২০১৮ সালে নির্মাণ কাজ শুরু হয়ে ২০২৩ সালে শেষ হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান হাসপাতালটি হস্তান্তর করলেও জনবল সংকটের কারণে এটি চালু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন অরক্ষিত থাকায় হাসপাতালটিতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এতে বৈদ্যুতিক সরঞ্জাম, ফ্যান, পাম্প, জেনারেটরসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল হারিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দ্রুত হাসপাতালটি চালু না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে এবং আশপাশের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিতই থাকবে। তারা জানান, বর্তমানে ভবনটি মাদকসেবীদের দখলে চলে যাচ্ছে এবং নিয়মিত চুরি হচ্ছে মূল্যবান সামগ্রী।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

হাসপাতালটি চালু হলে কামারখন্দসহ উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার অন্তত ৪০টি গ্রামের মানুষ সরাসরি চিকিৎসাসেবা পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।