কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ৬, আহত বহু

প্রতিবেদক
Cumilla Press
মে ৪, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের তিনটি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় একটি সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা ট্রাকটি সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন নারী যাত্রী মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি উল্টে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, রাবনা ফ্লাইওভারের ওপর সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে গেছে।

অন্যদিকে, গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় একটি বাসের চাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।